প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2026 ইং
কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহড়া ইউনিয়নের কুটুরিয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে (২৫) ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আমির হোসেন কুটুরিয়া গ্রামের মৃত নয়ন উদ্দিন মিয়ার ছেলে। অভিযোগ রয়েছে, ঘটনার সময় ভুক্তভোগী যুবতী এলাকায় প্লাস্টিকের বোতল সংগ্রহ করছিলেন। এ সুযোগে অভিযুক্ত তাকে কৌশলে নিজের বাড়িতে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি এলাকার বাসিন্দা ইয়ার আলীর নজরে এলে তিনি দ্রুত যুবতীর বাবাকে খবর দেন। পরে ভুক্তভোগীর বাবা অভিযুক্তের বাড়িতে গিয়ে প্রধান ফটক বন্ধ দেখতে পান। কয়েকবার ডাকাডাকির পর গেট খোলা হলে পরিবারের সদস্যরা বাড়ির রান্নাঘরের ভেতর থেকে ওই যুবতীকে উদ্ধার করেন।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। পরে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আদালতে হাজির করার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ